শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই: কামরুজ্জামান কামরুল
logo

জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই: কামরুজ্জামান কামরুল

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা, তাহিরপুর,জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। এই অঞ্চলের কৃষি, মৎস্য,বালি, পাথর, কয়লা সহ শিক্ষা,স্বাস্থ্য বাসস্থানের সুব্যবস্থা করার লক্ষ্য জনগণের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ।সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিশাল জনসভায় একথা বলেন, 
সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, তাহিরপুরের কৃতি সন্তান, সুনামগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জননেতা, কামরুজ্জামান কামরুল। 

তিনি আরও বলেন, বিগত দিনে যারা কারা নির্যাতিত, বিভিন্ন ভাবে হয়রানীর শিকার, ত্যাগীনেতাদের মূল্যায়ন করতে হবে। বুধবার বিকেলে ধর্মপাশা মধ্যবাজারে জনসভা অনুষ্টিত হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মপাশা উপজেলা শাখার আয়োজনে বিশাল জনসভা অনুষ্টিত হয়। জনসভায় ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মাজাহারুল হক এর সভাপতিত্বে ও ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্রো, তাহিরপুর উপজেলা আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মধ্যনগর বিএনপির আহবায়ক কমিটির ৪র্থ যুগ্ন আহবায়ক মমিনুল হক বেনু, ধর্মপাশা উপজেলা আহবায়ক কমিটির সদস মজিবুর রহমান মজুমদার, সাবিকুন্নাহার শিল্পী, মো: নেহাল উদ্দিন, সালাউদ্দিন
সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন