শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা ঝালকাঠিতে কৃষকদল নেতার মাছের ঘেরে বিষ, ৫ লাখ টাকার ক্ষতি
logo

ঝালকাঠিতে কৃষকদল নেতার মাছের ঘেরে বিষ, ৫ লাখ টাকার ক্ষতি

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠিঃ ঝালকাঠিতে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী  নান্না খলিফার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি সরকারি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় জোরপূর্বক তার কাছ থেকে পুকুরটি দখল করা হয়। পরবর্তীতে ৫ আগস্টের পর তিনি পুনরায় সেখানে মাছ চাষ শুরু করেন।

তিনি আরও বলেন, কিছুদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যায়। এ বিষয়ে তিনি প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরে থাকা সব মাছ মরে ভেসে ওঠে, যার আর্থিক ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তাকে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়ে বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

খুঁজুন