শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ঝালকাঠিতে ধানের শীষ প্রার্থী  ইলেন ভুট্টোর জন্য রাত দিন কাজ করে প্রশংসায় ভাসছেন স্বেচ্ছাসেবক দল নেতা খলিলুর রহমান
logo

ঝালকাঠিতে ধানের শীষ প্রার্থী  ইলেন ভুট্টোর জন্য রাত দিন কাজ করে প্রশংসায় ভাসছেন স্বেচ্ছাসেবক দল নেতা খলিলুর রহমান

ঝালকাঠিতে ধানের শীষ প্রার্থী  ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর জন্য রাত দিন অবিরাম কাজ করে প্রশংসায় ভাসছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম খলিলুর রহমান । ঝালকাঠির শহর বন্দর ও প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটে নির্ঘুম নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি।

এইচ এম খলিলুর রহমান খলিল জেলা পৌর ও উপজেলা র নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দিয়ে নির্বাচনী কার্যক্রম বেগবান করছেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচার প্রচারণায় দায়িত্ব প্রাপ্ত এই নেতা ঝালকাঠি -২ আসনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন বিরামহীন ভাবে। ফেমিলী কার্ড, কৃষক কার্ড ও হেল্থ কার্ডের নাগরিক সুবিধার কথা বলে জনগণকে আকৃষ্ট করছেন।

যুব সমাজের উন্নয়নের জন্য তারেক রহমানের ভবিষ্যত পরিকল্পনা কথা ব্যক্ত করে যূবকদের আকৃষ্ট করছেন তিনি। তার প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। সদা হাস্যোজ্জ্বল খলিলের মত সকলে নির্বাচনে এগিয়ে আসলে বিএনপির ব্যাপক জয় অনিবার্য।

খুঁজুন