শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ঝালকাঠিতে বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন
logo

ঝালকাঠিতে বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

মেহেদী হাসান,ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র তৃনমূল কর্মী মো: এমরাজ হাওলাদারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন।

​শনিবার (০৬ জুন, ২০২৬) রাত ৮:০০ ঘটিকায় শহরের মহিলা কলেজ রোড এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন উপস্থিত থেকে মো: এমরাজ হাওলাদারের হাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেন। এর মাধ্যমে একজন তৃণমূল কর্মীর স্থায়ী উপার্জনের পথ সুগম হলো।

​অটোরিকশা হস্তান্তরকালে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন,

​"বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ত্যাগী ও লড়াকু কর্মীদের মূল্যায়ন করে। দলের প্রতিটি কর্মীর সুখে-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। আগামীতেও দলের তৃণমূল কর্মীদের যেকোনো প্রয়োজনে আমরা সর্বদা পাশে থাকবো।"

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, মো: মাসুম খান,মেহেদী হাসান।

​উপহার হিসেবে অটোরিকশা পেয়ে মো: এমরাজ হাওলাদার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

খুঁজুন