শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ঝালকাঠিতে আ.লীগের সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে ময়লার ভাগার উন্মুক্ত করলো বৈষম্য বিরোধীরা
logo

ঝালকাঠিতে আ.লীগের সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে ময়লার ভাগার উন্মুক্ত করলো বৈষম্য বিরোধীরা

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে আওয়ামী লীগের সাবেক এমপি আমির হোসেন আমুর পুড়িয়ে দেয়া বাসভবনের লোহার গেট ও টিনের বেড়া নতুন করে ভাঙা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে জুলাই ছাত্র আন্দোলনে অংশ নেওয়া একদল শিক্ষার্থী বাসভবনের সামনে স্থাপিত টিনের বেড়া অপসারণ করে এবং প্রধান গেইট কেটে উন্মুক্ত করে দেয়।
বিগত সরকার পতনের দিন ৫ আগস্ট বিকেলে আমুর ঝালকাঠির বাসভবনটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিলো। এরপর দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই বাড়ির ভাঙা সভাকক্ষকে বানানো হয় ময়লার ভাগার।

তবে সম্প্রতি অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী বাড়িটির প্রধান ফটক টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলে। ফলে সেখানে ময়লা ফেলা এবং সাধারণ মানুষের প্রবেশ বন্ধ হয়ে যায়।
এ পরিস্থিতিতে বুধবার দুপুরে শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া অপসারণ করে। একই সঙ্গে তারা ইলেকট্রিক কাটার মেশিন ব্যবহার করে প্রধান গেইট কেটে ফেলে। 

এ ব্যাপারে ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনের সদস্য সচিব এবং ছাত্র শক্তির আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইপ্তি বলেন, আমির হোসেন আমু ২৪ এর গণ আন্দোলনের একজন গণহত্যাকারী। ঝালকাঠির এই বাড়ি তার ফ্যাসিবাদের চিহ্ন। তাই ২৪ এর ৫ আগস্ট আমুর ঝালকাঠির এই বাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুর করা হয়। ঘৃণা জানাতে এরপর থেকে বাড়িটির নীচতলার সভাকক্ষে ময়লা ফেলে ঘৃণা জানানো হয়ে আসছে। তবে সম্প্রতি কে বা কারা বাড়ির প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে সংরক্ষনের অপচেষ্টা চালায়। তাই সেসব বেড়া অপসরণ কর এবং পুনরায় ময়লার ভাগার বানিয়ে ঘৃণা প্রকাশের জন্য এ কর্মসূচি পালন করা হয়েছে।

খুঁজুন