শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা ঝালকাঠিস্থ জবিয়ান কমিটি গঠন আহ্বায়ক ইলিয়াস বেপারী সদস্য সচিব বাচ্চু
logo

ঝালকাঠিস্থ জবিয়ান কমিটি গঠন আহ্বায়ক ইলিয়াস বেপারী সদস্য সচিব বাচ্চু

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিয়ান) প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারীকে আহ্বায়ক রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব করে ২৩ সদস্যের কমিটি করা হয়েছে। ৩০মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী’র সভাপতিত্বে ও রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর  থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, ঝালকাঠি সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: জামাল হোসেন, জগন্নাথ বিশ্ব বিদ্যালয় (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি  মো: খলিলুর রহমান প্রমুখ।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: ইমতিয়াজ আহমেদ, মো: জামাল হোসেন, মো: খলিলুর রহমান, দেবশ্রী বিশ্বাস, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, এস. জাকির হোসেন, মো: সালাউদ্দিন, মো: গোলাম রাব্বী, মোহাম্মদ বাকী বিল্লাহ, মো: সাইফুর রহমান, শুকদেব বিশ্বাস, মো: জাকিরুল হক সরকার, মো: মাইনুল ইসলাম, এস.এম. মনিরুজ্জামান, মো: রুম্মান হোসেন, মো: তৌহিদ খান, মো: মিজানুর রহমান, মো: সাব্বির, মো: মেহেদী হাসান শাওন। প্রয়োজনে এই কমিটির পরিধি আরো বৃদ্ধি এবং আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী বলেন, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে জবি’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। তিনি এ ধরনের প্রোগ্রাম আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমরা ঝালকাঠিস্থ জবিয়ান সংগঠনকে শক্তিশালী করে সামাজিক ও সাংস্কৃতিক কাজে আত্ম নিয়োগ করবো এবং নিজেদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি এবং একে অপরের ভালো মন্দে পাশে থাকার চেষ্টা করবো। এছাড়াও আমরা একে অপরের সহায়ক ভুমিকা পালন করবো। অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীদেরকে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

খুঁজুন