শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ঝালকাঠির সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবো: জীবা আমীনা খান এমপি
logo

ঝালকাঠির সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবো: জীবা আমীনা খান এমপি

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: সংরক্ষিত নারী সংসদ সদস্য জীবা আমীনা খান এমপি বলেছেন ঝালকাঠির সমস্যাসমূহ চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করবো। ঝালকাঠির নদী ভাঙ্গন, বেড়ীবাঁধ নির্মাণ, আধুনিক ওয়েষ্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ডাম্পিং স্টেশন নির্মাণ, হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসার ও উন্নয়ন, রাস্তা ঘাট নির্মাণ ও সম্প্রসারণ, সুগন্ধা নদী পারাপারের জন্য ব্রিজ নির্মাণ ও অবহেলিত এলাকার উন্নয়নের জন্য তিনি পরিকল্পনা মাফিক কাজ করার উদ্যোগ গ্রহণ করেছেন। এব্যাপারে তিনি সাংবাদিকদের পরামর্শ ও প্রচার প্রচারণার মাধ্যমে সহযোগিতার আহ্বান জানান।  তিনি আরো বলেন, ঝালকাঠি বাসীর গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা করা হবে। 

১৫ মে শুক্রবার রাতে ঝালকাঠি সার্কিট হাউসে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা কর্ণেল মোস্তাফিজুর রহমান, দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি আল আমিন তালুকদার, দৈনিক গাউছিয়া পত্রিকা সম্পাদক আলোক সাহা, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক দিবস তালুকদার, নারী সাংবাদিক বীথি বনিক শর্মা, শফিকুল ইসলাম হিরু প্রমুখ।

সংসদ সদস্য জীবা আমীনা খান তার ব্যক্তিগত ফান্ড থেকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কিনে দেয়ার ঘোষণা করেন। এবং ঝালকাঠি সদর হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করবেন বলে সাংবাদিকদের জানান।শনিবার সকালে তিনি ঝালকাঠির সুগন্ধা নদীতে ব্রিজ নির্মাণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

জেলা পরিষদ প্রশাসক এডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, মাননীয় সংসদ সদস্য জীবা আমীনা খান এমপিদের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনিও অন্যান্য এমপিদের ন্যায় সকল প্রক্রিয়া সম্পন্ন করে এমপি হতে হয়েছে। তিনিও একজন নির্বাচিত এমপি। ঝালকাঠি বাসী তার মত একজন সংসদ সদস্য পেয়ে গর্বিত। তাঁর মাধ্যমে ঝালকাঠিতে অনেক উন্নয়ন কাজ সম্পাদন হবে বলে আমরা প্রত্যাশা করছি। 
মতবিনিময় শেষে সার্কিট হাউজ ডাইনিংয়ে সাংবাদিকদের নৈশভোজের আয়োজন করা হয়। 

খুঁজুন