শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ঝালকাঠির সাংবাদিক মনিরের অবিলম্বে মুক্তির দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা
logo

ঝালকাঠির সাংবাদিক মনিরের অবিলম্বে মুক্তির দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি উপজেলার সাংবাদিক মনিরের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (BSUS) কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সংগঠনে কেন্দ্রীয় সাংগঠনিক সচিব উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু বলেন, সাংবাদিক মনির পেশাগত দায়িত্ব পালনের সময় নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।তারা মনে করেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে যেকোনো অভিযোগের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক সমাজের কণ্ঠরোধের যে কোনো চেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে সাংবাদিক মনিরকে মুক্তি দিয়ে স্বাভাবিক পেশাগত পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান।

এ সময় তারা সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান।

খুঁজুন