শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের ব্যক্তিগত সহকারী নিয়োগ পেলেন গোলাম আযম সোহান
logo

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের ব্যক্তিগত সহকারী নিয়োগ পেলেন গোলাম আযম সোহান

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি: ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের ব্যক্তিগত সহকারী (অবৈতনিক) নিয়োগ পেলেন গোলাম আযম সোহান। ১৪ মে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ আদেশ প্রদান করেন। যার স্মারক নং ২০২৬/৫৬৮।

এডভোকেট গোলাম আযম সোহান জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, ঝালকাঠি জেলা বিএনপির আইসিটি উইং সদস্য এবং রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি'র সদস্য। তিনি ঝালকাঠি জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী। তিনি অত্যন্ত সাদা মনের সহজ সরল মানুষ।  তার প্রশংসনীয় দক্ষতা ও যোগ্যতা রয়েছে।

তার এই নিয়োগ প্রাপ্তিতে রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি'র সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিন ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুসহ সংগঠনের সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খুঁজুন