শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত
logo

ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

মেহেদী হাসান ঝালকাঠি প্রতিনিধি: বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। (০৮ মে) সরকারি ছুটির কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (০৭ মে) ঝালকাঠিতে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক ও ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।
পরে রেডক্রিসেন্টের ৭টি মূলনীতি, মানবসেবামূলক কার্যক্রম ও দিবসের প্রতিপাদ্য তুলে ধরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিটের প্রতিনিধি ও যুব স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
সকাল ১০টায় ইউনিট অফিসে “মানবতায় ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ এবং ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাবেক যুবপ্রধান এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন,ক্রীড়া ও সাংস্কৃতি প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, রেডক্রিসেন্ট ইউনিট অফিসার আব্দুল কাদের এবং যুব রেডক্রিসেন্ট ইউনিট প্রধান মোঃ নাঈম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মানবতার সেবায় নিবেদিত রেডক্রস রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট যুদ্ধাহত মানুষের সেবার মাধ্যমে যে মানবিক আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজ বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মকে মানবিক কাজে আরও সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

খুঁজুন