শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জাতীয় পর্যায়ে স্বর্নপদক পেয়ে বিশ্ব জয়ের পথ সুগম করল শিক্ষার্থীরা
logo

জাতীয় পর্যায়ে স্বর্নপদক পেয়ে বিশ্ব জয়ের পথ সুগম করল শিক্ষার্থীরা

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫–এর জাতীয় পর্বে অসাধারণ সাফল্য অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল  অ্যান্ড কলেজ।  

প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে শিক্ষা প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে।

শিক্ষার্থী অন্তু, ফুয়াদ ও মিজান এর সমন্বয়ে দলটির প্রত্যেকেই গোল্ড মেডেল অর্জনের গৌরব অর্জন করে। যা তাঁদেরকে সিঙ্গাপুরে  অনুষ্ঠিতব্য আসন্ন আন্তর্জাতিক  প্রতিযোগিতায় অংশগ্রহণের দ্বার উন্মোচন করে দিয়েছে।

একই প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপেও শিক্ষা  প্রতিষ্ঠানটির অন্য একটি দল উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। অষ্টম শ্রেণির সাবিব, রোশান ও নবম শ্রেণির মাহির এর সমন্বয়ে গঠিত এ দল জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করে।  তাঁরা বর্তমানে রোবট ক্যাম্পিংয়ে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পর্বে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার আশা রাখছে।

প্রতিষ্ঠানের আইসিটি বিষয়ের প্রভাষক মো. বায়েজীদ হোসেন শিক্ষার্থীদের এ অনন্য সাফল্যের পেছনের কাহিনী তুলে ধরে বলেন, যেকোনো সাফল্যের জন্য তিনটি কাজ অপরিহার্য। এসব হচ্ছে, ডেডিকেশন, মোটিভেশন ও সাপোর্ট ।  

আমাদের প্রতিষ্ঠানের  অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজের নিরন্তর সহযোগিতা ও দূরদর্শী নেতৃত্ব শিক্ষার্থীদের এ অর্জনের মূল চালিকাশক্তি।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের রোবটিক্সে আগ্রহী করে তোলার জন্য নানা ধরণের সহায়তা প্রদান করা হয়।  এর মধ্যে রয়েছে দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত কোডিং ক্লাস, একাডেমিক পাঠ্যক্রমে প্রোগ্রামিং ও আর্ডুইনো প্রশিক্ষণের অন্তর্ভুক্তি, ছোটদের জন্য কিডস প্রোগ্রামিং সেশন, এবং দক্ষ শিক্ষার্থীদের জন্য রোবটিক্স কিটস ও যন্ত্রাংশ ক্রয়ে এককালীন বৃত্তি উপহার।  

এইসব সার্বিক সাপোর্ট, শিক্ষকদের অবিরাম প্রেরণা বা মোটিভেশন ও শিক্ষার্থীদের ডেডিকেশন এর সমন্বয়ে এধরণের সাফল্য সম্ভব হয়।  জাতীয় মঞ্চে অর্জিত এ গৌরব ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে (ইউআইইউ) ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড -২০২৫ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন