শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
logo

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হোসানুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। শিশু হোসানুর রহমান বিলেরপাড় গ্রামের শামীম মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু হোসানুর খেলতে খেলতে বাড়ির সামনে একটি পুকুরে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির সামনের পুকুরে শিশু হোসানুরের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় পরিবারের কোন আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

শিশু হোসানুর রহমানের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খুঁজুন