শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে পেরোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা
logo

জামালপুরে পেরোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা

জামালপুরে পেরোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চার ঘণ্টার জন্য কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে পেরোলে মুক্তি দেওয়া হয়। 
পৌরসভার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে বড় ভাই পৌর বিএনপির সহ-সভাপতি ছানোয়ার হোসেন ছানু সওদাগরের জানাজা নামাজে অংশ নেন তিনি। জানাজা শেষে সন্ধ্যা ৭টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

গতকাল বুধবার রাত ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পৌর বিএনপির সহ-সভাপতি ছানোয়ার হোসেন ছানু সওদাগর (৬০)। 

মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মত বড় ভাইয়ের মুখ দেখা এবং জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। আবেদন অনুমোদিত হলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জে আনা হয়।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর,
সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার প্রমুখ।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরকে পেরোলে মুক্তি দিয়ে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

জানাজা নামাজে উপজেলা ও পৌর বিএনপি, জামায়াত, এনসিপি ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ, গত ১২ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রিপন হত্যা ও নাশকতার মামলার আসামি হিসেবে তিনি বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন