শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
logo

জামালপুরে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

জামালপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো.  গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে পার্শ্ববর্তী দেশ ভারতের তাবেতারি করতে গিয়ে ইসলামকে স্বব্ধ করার জন্য তৌহিদী জনতা ও আলেম-উলামাদের উপর চরম জুলুম, নির্যাতন চালিয়েছে। 

তিনি আরও বলেন, ইসলামের নামে বিভিন্ন সময় আলেম-উলামাদের ধোকা দিয়েছে। অপরদিকে সে সময় ইসলামের পক্ষে একটিমাত্র দল বিএনপি আন্দোলন- সংগ্রাম করেছেন। আজ সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।  

জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম রাশেদীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা কাজী মশিউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন