শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে নানা আয়োজনে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত
logo

জামালপুরে নানা আয়োজনে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

জামালপুরে 'মানবিকতায় ঐক্যবদ্ধ' প্রতিপাদ্যে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মানববন্ধন ও কেক কেটে উদযাপিত হয়েছে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস।

শুক্রবার (৮ মে) সকালে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। রেড ক্রিসেন্ট কার্যালয়ে এ পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। 

পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ফৌজদারি মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা রেড ক্রিসেন্টের অফিসার জীবন কুমার বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, কার্যনির্বাহী কমিটির আজীবন সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহাম্মেদ, আজীবন সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, কার্যনির্বাহী কমিটির আজীবন সদস্য আশরাফুল ইসলাম বুলবুল, আইনজীবী মুফতি মো. মন্জুর আলম, শামীমা খানম, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুব প্রধান ইফতেখার মুরাদ প্রমুখ।

বক্তারা বলেন, যুদ্ধ-দুর্যোগ-মহামারিসহ যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে অকুণ্ঠ চিত্তে মানবতার হাত বাড়িয়ে দেন রেডক্রিসেন্টের সদস্যরা। জামালপুরেও এর ব্যতিক্রম নেই! বন্যা ও সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে এ ইউনিটের সদস্যরা কাজ করেছে সবসময়ই। অসহায় ও পীড়িত মানুষের সহায়তায় রেডক্রিসেন্ট প্রতিশ্রুতিবদ্ধ। সারাবিশ্বেই জ্বলছে এই মানবতার আলো। মানবতার চেতনাকে হৃদয়ে লালন করে গড়ে তুলতে হবে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ।

মানববন্ধন শেষে জেলা ইউনিট কার্যালয়ে কেক কেটে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি হেনরি ডুনান্টের ১৯৮ তম জন্মদিন উদযাপন করা হয়।

খুঁজুন