শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ আইনজীবীর সহকারীর বিরুদ্ধে
logo

জামালপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ আইনজীবীর সহকারীর বিরুদ্ধে

জামালপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে জেলা জজ আদালতের আইনজীবীর সহকারী এস এম আতাউর রহমানের বিরুদ্ধে।  

রবিবার (১জুন) দুপুরে শহরের জিগাতলায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আতিকুর রহমান সোহাগ।

আতিকুর রহমান সোহাগ বলেন, আতাউর রহমানের পিতা মারা যাওয়ার পর তিনি এবং তার ভাই তাদের পৈত্রিক বাড়িতেই বসবাস করে আসছেন। তারা যে ভূমিতে বসবাস করেন সে ভূমিতে তারা ছাড়া অন্য কোন ওয়ারিশ নেই। তবে তাদের চাচা আইনজীবী সহকারী এস এম আতাউর রহমান জোরপূর্বক ওই ভূমিতে রাস্তা নির্মাণের চেষ্টা করে এবং সে চেষ্টায় ব্যর্থ হয়ে আতাউর রহমান দফায় দফায় বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।

তিনি আরও বলেন, আতাউর রহমানের দায়ের করা প্রত্যেকটি মোকদ্দমা আদালতে মিথ্যা প্রমানিত হয় এবং তার বিপক্ষে রায় প্রদান করেন আদালত। এতে আতাউর রহমান ক্ষুব্ধ হয়ে পেশি শক্তি প্রয়োগ করতে থাকেন। 

তিনি বলেন, এস এম আতাউর রহমানের জমির সাথে তাদের জমির কোন প্রকার সম্পর্ক নাই। শুধুমাত্র আতাউর রহমানের ক্রয়কৃত জমি থেকে বের হবার কোন রাস্তা না থাকায় তাদের সাথে শত্রুতা পোষণ করে সামাজিক ও আইনী হেনস্তা করে যাচ্ছে। 
ভুক্তভোগী পরিবারের সদস্য মিজানুর রহমান শাহীন বলেন, আইনজীবী সহকারী এস এম আতাউর রহমান আমাকে আসামি করে একাধিক  মামলা দায়ের করেছে। এসব মিথ্যা মামলা মোকাবিলা করতে গিয়ে আজ আমি নিঃস্ব। আমি এই মামলাবাজ আইনজীবী সহকারীর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী সহকারী এস এম আতাউর রহমান সাংবাদিকদের জানান, তার জমির সাথে আতিকুর এবং মিজানুরের জমির কোন সম্পর্ক নাই। আদালতে টাকা দিয়ে তারা তাদের পক্ষে রায় নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি ।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন