শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন: বাপ্পি সভাপতি, সোহেল সম্পাদক
logo

জামালপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন: বাপ্পি সভাপতি, সোহেল সম্পাদক

জামালপুরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে মো. মোস্তাফিজুর রহমান বাপ্পি সভাপতি, এ বি এম মাকসুদুর রহমান সোহেল সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম রেজা সাংগঠনিক সম্পাদক পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জিলা স্কুলে শান্তিপূর্ণ ভাবে চলে এ ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে আবার শুরু হয় বিভিন্ন পদে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের ভোট বাছাই ও গণনা। 
উৎসব মুখর পরিবেশে ভোটরা তাদের পছন্দের প্রার্থীদের তাদের ভোট প্রদান করেন। ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির মোট ভোটারের সংখ্যা ১২০টি এর মধ্যে ১১৮ টি ভোট কাস্ট হয়।

ফলাফল ঘোষণা পূর্ববর্তী সময়ে প্রধান নির্বাচন কমিশনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, সবাই এই নির্বাচনের জন্য সহযোগিতা করেছেন এবং অনেক কষ্ট করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। জয় পরাজয় থাকবেই। এখানে আমরা সবাই জামালপুরের মানুষ। এই নির্বাচনে নিজেরাই নিজেরাই প্রতিযোগিতা করেছি। সবাই আমরা ফলাফল গ্রহণ করবো এবং সবাই সবাইকে সহযোগিতা করবো। 

তিনি আরও বলেন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং ভোটারদের সর্বাত্মক সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

সভাপতি পদে ৮৭ ভোট পেয়ে ব্যালট নং-০১ বিজয়ী হন মো. মোস্তাফিজুর রহমান বাপ্পি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক হারুনুর রশিদ ব্যালট নং-২ ভোট পান ২৭ টি। সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে ব্যালট নং-২ বিজয়ী হন এ বি এম মাকসুদুর রহমান সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম বুলবুল ব্যালট নং-১ ভোট পান ৫৩ টি। সাংগঠনিক সম্পাদক পদে ৭৬ ভোট পেয়ে  ব্যালট নং-১ বিজয়ী হন রেজাউল করিম রেজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ ব্যালট নং-২ ভোট পান ৩৯ টি।

নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি বলেন, আজ সুন্দর একটা নির্বাচন হয়েছে। যারা নির্বাচনের আয়োজক ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, র‍্যাব তাদের সহযোগিতায় সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। 

তিনি আরও বলেন, আজকে আমরা জয়ি হয়েছি এইটা আমাদের কাজেরই ফসল। আমরা আন্তরিক ভাবে মানুষের জন্য কাজ করেছি। গত কয়েক বছর ধরে আমরা মানুষের সাথে এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে কাজ করেছি সেই রেজাল্ট আমার পেয়েছি। আজকে যারা বিজয়ী হতে পারেননি। তাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা জামালপুরবাসীকে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মিলে ৩ বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। 
 
উল্লেখ, গত পাঁচ বছর পর জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন