শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
logo

জামালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

​বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

​মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে ছনকান্দা ফেরীঘাট কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতি (রেজি: নং ঢাকা-৩২৬৩) এবং জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ঢাকা-৩৬৪০)'র যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন মল্লিক ভোলা'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। মিথ্যা মামলায় তিনি জেল, জুমুল, নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপস করেননি। 

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর যখন নতুন করে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে সেই সময় তিনি গুরুতর অসুস্থ। দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে নেতা-কর্মীদের মাঝে আবার ফিরে আসেন। দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। দলমত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।

জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতি'র সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ। 

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান। 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন