শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে জাতীয় পার্টির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
logo

জামালপুরে জাতীয় পার্টির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ডাকপাড়া সেতুলী বেম্বো গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জাতীয় পার্টি জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জাকির হোসেন খানের সভাপতিত্বে ও জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহবায়ক আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় পার্টি জেলা শাখার সদস্য ইঞ্জিনিয়ার মনির আহম্মেদ, সিনিয়র আইনজীবী বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মীর সামছুল আলম লিপটন, আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন, ডা. ইয়াসমিন আলী আকন্দ, কাজী খোকন, মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক, জিল্লুর রহমান বিপু, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, মো. আকরাম হোসেন, জাতীয় যুব সংহতি শহর শাখার সভাপতি মোশাররফ হোসেন, জাতীয় তরুণ পার্টি জেলা শাখার আহবায়ক আব্দুল আল ফারুক, মহিলা পার্টি জেলা শাখার সদস্য সচিব শাহিনা আক্তার লিমা, জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সদস্য সচিব ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কাজী আকাশ প্রমুখ। 

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির নেতা জাকির হোসেন খান বলেন, বাংলাদেশে প্রভূত উন্নয়ন করেছেন প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ। সেজন্য পল্লীবন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক জীবন অনুসরণ করে প্রতিটি নেতাকর্মীর পথা চলা উচিত। 

তিনি আরও বলেন, বর্তমান কমিটি দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে নির্বাচনের প্রতি মনোনিবেশ করবেন। দলের ক্ষতি হয় এমন কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো। দেশের লোক এখন জাতীয় পার্টির প্রতি আশা-ভরসা রাখছেন। তাই দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীসহ সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। পরিচিতি সভায় জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 -খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন