শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে হযরত শাহ জামাল (রহ:) এর স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ শুরু
logo

জামালপুরে হযরত শাহ জামাল (রহ:) এর স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ শুরু

মহাসত্যের দিক নির্দেশক শাহান শাহে আউলিয়া হযরত শাহ জামাল ইয়ামেনী (রহ:) এর স্মরণে জামালপুরে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক ও বর্ণাঢ্য র‍্যালি, গিলাপ চড়ানো এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এই উপলক্ষে রবিবার (১০ মে) বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ জামাল (রহ:) এর মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে হযরত শাহ জামাল (রহ:) এর মাজারে গিলাপ চড়ানো হয়। 

এসময় হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি সৈয়দুর রহমান (আর্মি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা চিশতী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিয়ার চিশতী, খাদেম মো. এনামুল হাসান, তরিকতে আহলে বাইত বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো চিশতীসহ মাজার কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ওরশ মোবারকের আজকে প্রথম দিন। আমরা শহরের দয়াময়ী মোড় হতে এক বর্ণাঢ্য র‍্যালি করেছি। মাজার শরীফে গিলাপ চড়িয়েছি। বাদ মাগরিব ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাদ এশা দোয়া ও মিলাদ মাহফিল এবং রাত দশটার পর সুফি কাওয়ালী গান অনুষ্ঠিত হবে। ৯ দিনব্যাপী পবিত্র ওরস মোবারকে সারা বিশ্বব্যাপী জামাল বাবার ভক্তবৃন্দ ও আশেকানদের হযরত শাহ জামাল (রহ:) মাজার প্রাঙ্গনে এসে পবিত্র ওরশকে সাফল্যমন্ডিত করার জন্য আহবান জানান।

হযরত শাহ জামাল (রহ:) এর মাজার প্রাঙ্গণে বাদ মাগরিব ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হযরত শাহ জামাল (রহ:) এর মাজার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম আল-আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

এতে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া। 

হযরত শাহ জামাল (রহ:) এর মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুটিশিল্প বিষয়ক সম্পাদক মনোয়ার ইসলাম খসরু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন প্রমুখ। 

এশার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রাত দশটার পর সুফি কাওয়ালী গান অনুষ্ঠিত হয়।

পবিত্র ওরশ মোবারক ১০মে থেকে ১৮মে পর্যন্ত চলবে বলে জানান মাজার কর্তৃপক্ষ।

খুঁজুন