শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে এক কিশোরীর মরদেহ উদ্ধার
logo

জামালপুরে এক কিশোরীর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়ি থেকে মুসলিমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (১২ জানুয়ারি) রাত ৭ টার দিকে নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামের নিজ বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। মুসলিমা আক্তার বিনোদরচর গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিমা আক্তার সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে সবার অজান্তে বিষপান করেন। বিষপানের বিষয়টি জানাজানি হলে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বেলা ১১ টার দিকে মুসলিমা আক্তারের মৃত্যু হয়। বিষপানে মৃত্যুর ঘটনাটি জানাজানি হলে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জন শুরু হয়। পরে বকশীগঞ্জ থানার পুলিশ রাত ৭টার দিকে মুসলিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ প্রতিবেদককে বলেন, বিষপানে মৃত্যুর বিষয়ে নানা গুঞ্জন শুরু হওয়ায় মুসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 
ময়না তদন্তের পর বলা যাবে এই মৃত্যু কেন হয়েছে। 

খুঁজুন