শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে ঈদ-উল আযহার নামাজ অনুষ্ঠিত
logo

জামালপুরে ঈদ-উল আযহার নামাজ অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিহত ঈদ-উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৯ টার সময় নরুন্দি বেপারীপাড়ায় এ বিহত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

নামাজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হক, নিয়ামত উল্লাহ মুন্সি প্রজন্মের পক্ষে ইঞ্জিনিয়ার সোহেল রানা প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, নরুন্দি ইউনিয়নের প্রাচীন সবচেয়ে বড় এই ঈদগাহ মাঠ। প্রতি বছর ঈদের বড় দুটি জামাত নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মুসুল্লিরা ঈদগাহ মাঠে এসে ঈদের নামাজ পড়তে সাচ্ছন্দ্য ভুত করে সেই জন্য আমরা আগে থেকেই সবধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকি। এই ঈদগাহ মাঠে ইউনিয়নের বেশির ভাগ মানুষ ঈদের নামাজ পড়তে সাচ্ছন্দ্যবোধ করে। 
তারা আরও বলেন, এই ঈদগাহ মাঠে যারা ঈদের নামাজ পড়ে তাদের দ্বায়িত্ব অনেক। মুসুল্লিরা যাতে  সুন্দর একটি পরিবেশে ঈদের নামাজ পড়তে পারে সেই দিকে খেয়াল রাখা সবার দায়িত্ব। আপনারা যদি সকলে সহযোগিতা না করেন তা হলে এ ঈদগাহ মাঠটি নামাজ পড়ার জন্য উপযোগী করে তোলা সম্ভব না। আগামী ঈদের নামাজ যাতে আরো সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় সেই জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। 

ঈদের নামাজ ইমামতি করেন নরুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতী সুহাইল আহম্মেদ।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতী সুহাইল আহম্মেদ।

এছাড়া নরুন্দি ইউনিয়নের অন্তর্গত রেলওয়ে স্টেশন জামে মসজিদ ঈদগাহ মাঠ, কচুনধরা ঈদগাহ মাঠ, তারাগঞ্জ ঈদগাহ মাঠ এবং আমলীতলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 

খুঁজুন