শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সারাবাংলা জামালপুরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা
logo

জামালপুরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা।শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষীরচর মধ্যেপাড়ায় নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

নিহত আব্দুল হক লক্ষ্মীরচর মধ্যে পাড়ার মনসুর আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, জমি নিয়ে বিরোধে দুপুরে আব্দুল হককে প্রবাসী ভাতিজা আব্দুস সালাম এবং তার লোকজন দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

খুঁজুন