শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক শিক্ষার্থীর
logo

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক শিক্ষার্থীর

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস (৯) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর দক্ষিণ বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস বগারচর ইউনিয়নের গোপালপুর দক্ষিণ বেপারীপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। সে ধারারচর ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস দুপুর ১টার দিকে তাদের নিজের বসত ঘরের চালের উপরে আম পাড়তে উঠে। চালের উপর বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ হয়ে সে ঝুলন্ত অবস্থায় থাকে। 

বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে ঘরের টিনের চালে উপর ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় বাড়ির লোকজন। পরে তার মরদেহটি উদ্ধার করা হয়। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। 

এবিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোহেল রানা বলেন, গোপালপুর দক্ষিণ বেপারীপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন