শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা জামালপুরে বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
logo

জামালপুরে বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে অত্র বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, জামালপুর গার্লস স্কুলের ছাত্রীরা ভালো করবে। ইতিমধ্যে তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। শুধু বাংলাদেশে নয় তারা সাউথ এশিয়া, এশিয়া এবং বৈচিত্রের জগতে মানব সভ্যতার উন্নয়নে তারা ভালো করবে। 
বাংলাদেশের বিজ্ঞানীদের, বাংলাদেশের অর্থনীতিবিদদের, বাংলাদেশের যুক্তিবিদদের ভূমিকায় থাকবে। সেটির অংশীদার যেন জামালপুর গার্লস স্কুল হয়।

অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিমুল আহসান নয়ন ও হিশাম আল মহান্নাভ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম, সহকারী কমিশনার আব্দুল্লা আল নাঈম, সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার সোম প্রমুখ।

পরে অতিথিবৃন্দরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরষ্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন