শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জামালপুরে বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত
logo

জামালপুরে বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবছরের ন্যায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৮ এপ্রিল) দুপুরে অত্র বিদ্যালয় মাঠে এ বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হকের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মুসলিম হিসেবে প্রদান করেছেন। এখানে অভিভাবকরা আছেন। অভিভাবকদের কাছে আমার একটা অনুরোধ প্রত্যেকটা সন্তানকে আমরা কিন্তু শুধু শিক্ষিত বানাবো না, ভালো একটা ছাত্রী বানাবো। এর পাশাপাশি একজন ঈমানদার বানাবো, ভালো একজন মুসলমান বানাবো। 

তিনি আরও বলেন, আমরা চাই একজন ভালো ডাক্তার হোক। এর সাথে একজন ঈমানদার ডাক্তার হোক। একজন ইঞ্জিনিয়ার হোক। এর সাথে ভালো একজন ঈমানদার মুসলিম হোক। শুধুমাত্র কেউ ইঞ্জিনিয়ার হল, কিন্তু সে ধর্ম মানলো না, সে আল্লাহর কথা স্মরণ রাখল না, আমরা এরকম চাই না। এইজন্য আপনারা সন্তানদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিবেন। সেইটা যাতে তারা পালন করতে পারে সেই দিকে নজর রাখবেন। 

তিনি বলেন, আল্লাহতালা আমাদেরকে সারাদিন জাপনের জন্য যে পদ্ধতি দিয়েছেন এইটা একটু আপনারা বিবেচনা করে দেখুন। কোন বাচ্চা যদি ফজরের নামাজ তরিক হয় এবং পড়তে পারে। ফজরের নামাজ পড়লে সে কতটুকু লম্বা সময় পায়। যে ছাত্রী সকালে ঘুম থেকে উঠতে পারে সে কিন্তু ভালো একটা সময় পাবে। সে পড়াশুনায় ভালো করতে পারবে। যদি তাদের মধ্যে এই অভ্যাস তৈরি করি তা হলে সে লেখাপড়ায় ভালো করবে ইনশাআল্লাহ।

অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিমুল আহসান নয়ন ও হিশাম আল মহান্নাভ এর সঞ্চালনায় মিলাদ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি জাকির হোসাইন।

আলোচনা শেষে কোরআন তেলাওয়াত, হাম, নাথ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি জাকির হোসাইন।

বার্ষিক মিলাদ মাহফিলে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন