শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সারাবাংলা জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
logo

জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার সমাপ্ত করা হয়েছে। মেলার এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধি ভবিষ্যৎ'।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে শহরের দেওয়ানপাড়া পৌর ভূমি অফিস প্রাঙ্গনে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশন (ভূমি) তানভীর হায়দারের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সুমি আক্তার বলেন, প্রতি বছর ভূমি অফিস থেকে এই মেলার আয়োজন করা হয়। এইটা আসলে মানুষকে সচেতন করা এবং ভূমির যে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা জনগণের দোরগোড়ায় এই সেবাটা  পৌঁছে দেওয়া যাতে জনগণ সচেতন হয়।নিজের জমিটা যাতে সুরক্ষিত রাখে। 'সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ' এইটা ছিল এই মেলা প্রতিপাদ্য বিষয়। 

তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা যা আমরা তিন দিনের মেলার মাধ্যমে প্রচার করতে পেরেছি। এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আপনারা এই মেলাতে এসেছেন এবং সেবা নিতে পেরেছেন তার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই তিন দিনব্যাপী মেলা আজকে সমাপ্ত হলো। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা তাসনীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার প্রমুখ।

আলোচনা শেষে মেলায় সেবা দানকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৯ মে মঙ্গলবার সকাল ১০ টায় এই ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছিল। 

খুঁজুন