শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ মাদক কারবারী আটক
logo

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ মাদক কারবারী আটক

জামালপুরে এক হাজার তিনশত এক বোতল বিদেশী মদ, ১টি ট্রাক ও নগদ অর্থসহ ৩ জন মাদক কারবারী কে আটক করেছে র‌্যাব। শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক। গ্রেফতারকৃতরা হলেন শেরপুরের ঝিনাইগাতী থানার মো: মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।

জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক জানান,  শুক্রবার (২৩ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করা হয়। 

 চেকপোস্টে বিদেশী মদ বহনকৃত ট্রাকটিকে সিগন্যাল দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে অবস্থানরত মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করলেও তাদেরকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাকে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১ হাজর ৩শত ১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ অর্থ ৯৬ হাজার ৮শত ৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন