শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ
logo

জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ

সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

রবিবার (১৭ আগস্ট) দুপুরে তিনি সাচনা ও রামপুর গ্রামের মধ্যবর্তী এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় উপদেষ্টা বলেন, “আমাদের সময়ে অনেক প্রকল্প বাদ পড়লেও উড়াল সেতুর এই প্রকল্পটি বাদ যায়নি। টেন্ডারিং প্রক্রিয়ায় কিছু ত্রুটি ধরা পড়েছে, তাই পুনরায় রিটেন্ডার আহ্বান করা হবে। যেহেতু প্রকল্পটি একনেকের অনুমোদনপ্রাপ্ত, সুতরাং টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাওরাঞ্চলে আবাসিক স্কুল করার বিষয়ে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তা বাস্তবায়নের সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রেকর্ডীয় জমি পড়বে, তাদের ক্ষতিপূরণ প্রচলিত আইন অনুযায়ী দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ নভেম্বর একনেকে অনুমোদন পাওয়া ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন