শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন জাহের আলভীর স্ত্রীর মরদেহ,যেভাবে উদ্ধার হয়, চলছে তদন্ত
logo

জাহের আলভীর স্ত্রীর মরদেহ,যেভাবে উদ্ধার হয়, চলছে তদন্ত

মারা গেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবার। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বাসার সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করছে পুলিশ। ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চলছে।

কুর্মিটোলা হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে পুলিশের একটি টিম সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে।

এদিকে ঘটনার সময় জাহের আলভী নেপালে শুটিংয়ে ছিলেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, খবর পাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।

খুঁজুন