ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লেবাননে সামরিক আগ্রাসন বৃদ্ধির জেরে। স্থানীয় সময় সোমবার (১ জুন) দুই নেতার মধ্যে বেশ উত্তপ্ত ফোনালাপ হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এ সময় ট্রাম্প নেতানিয়াহুর উদ্দেশে অশালীন শব্দও ব্যবহার করেন।
দুটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানায়, এদিনের ফোনালাপে নেতানিয়াহুকে 'উন্মাদ' বলেন ট্রাম্প। তার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন। সেইসঙ্গে বৈরুতে হামলা চালানোর ইসরাইলি পরিকল্পনায় আপাতত রাশ টেনেছেন তিনি।
একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, লেবাননের রাজধানীতে বোমাবর্ষণের হুমকি বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মহলে ইসরাইল আরও বেশি একঘরে হয়ে পড়বে।
দুটি সূত্র জানায়, ট্রাম্প নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে তার সাহায্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী এখনও জেলের বাইরে আছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার সময় তাকে সমর্থন দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন ট্রাম্প।
নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরে ওই মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প বলেছেন, ‘তুমি বদ্ধ উন্মাদ (ইউ আর ফাকিং ক্রেজি)। আমি না থাকলে তোমাকে জেলে পচতে হতো। আমিই তোমাকে বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এসবের জন্য সবাই এখন ইসাইলকেও ঘৃণা করে।
এ আলোচনা সম্পর্কে অবগত দ্বিতীয় এক সূত্র জানায়, ট্রাম্প রীতিমতো ‘ত্যক্তবিরক্ত’ ছিলেন। একপর্যায়ে তিনি নেতানিয়াহুর ওপর চিৎকার করে ওঠেন, ‘তুমি করছটা কী?
ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মনে হয়েছে, নেতানিয়াহু মাত্রাতিরিক্ত ও অহেতুক আগ্রাসন দেখাচ্ছেন।’
সূত্র:অ্যাক্সিওস
‘ইউ আর ফাকিং ক্রেজি, নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প
‘ইউ আর ফাকিং ক্রেজি, নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লেবাননে সামরিক আগ্রাসন বৃদ্ধির জেরে। স্থানীয় সময় সোমবার (১ জুন) দুই নেতার মধ্যে বেশ উত্তপ্ত ফোনালাপ হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এ সময় ট্রাম্প নেতানিয়াহুর উদ্দেশে অশালীন শব্দও ব্যবহার করেন। দুটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানায়, এদিনের ফোনালাপে নেতানিয়াহুকে 'উন্মাদ' বলেন ট্রাম্প। তার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন। সেইসঙ্গে বৈরুতে হামলা চালানোর ইসরাইলি পরিকল্পনায় আপাতত রাশ
টেনেছেন তিনি। একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, লেবাননের রাজধানীতে বোমাবর্ষণের হুমকি বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মহলে ইসরাইল আরও বেশি একঘরে হয়ে পড়বে। দুটি সূত্র জানায়, ট্রাম্প নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে তার সাহায্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী এখনও জেলের বাইরে আছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার সময় তাকে সমর্থন দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন ট্রাম্প। নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরে ওই মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প বলেছেন, ‘তুমি বদ্ধ উন্মাদ
(ইউ আর ফাকিং ক্রেজি)। আমি না থাকলে তোমাকে জেলে পচতে হতো। আমিই তোমাকে বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এসবের জন্য সবাই এখন ইসাইলকেও ঘৃণা করে। এ আলোচনা সম্পর্কে অবগত দ্বিতীয় এক সূত্র জানায়, ট্রাম্প রীতিমতো ‘ত্যক্তবিরক্ত’ ছিলেন। একপর্যায়ে তিনি নেতানিয়াহুর ওপর চিৎকার করে ওঠেন, ‘তুমি করছটা কী? ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মনে হয়েছে, নেতানিয়াহু মাত্রাতিরিক্ত ও অহেতুক আগ্রাসন দেখাচ্ছেন।’ সূত্র:অ্যাক্সিওস
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত