শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
বিশ্ব ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে : জেডি ভ্যান্স
logo

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে : জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিশ্বাস করেন ইরানের সবশেষ প্রস্তাবকে ডোনাল্ড ট্রাম্প ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করার পর দেশটির সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে।

হোয়াইট হাউসে গতকাল বুধবার সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘আমার মনে হয় আমরা উন্নতি করছি। তবে মূল প্রশ্ন হলো, আমরা কি প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সীমার মধ্যে থেকে যথেষ্ট অগ্রগতি করতে পারছি?

ভ্যান্স আরও বলেন, ‘প্রেসিডেন্টের শর্ত খুবই স্পষ্ট। তাকে এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে, আমরা এমন কিছু সুরক্ষা ব্যবস্থা কার্যকর করেছি যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও উল্লেখ করেছেন যে, শান্তি আলোচনায় ওয়াশিংটন এবং ইরান উভয়ই ‘অগ্রগতি’ করছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জানান, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না এই লক্ষ্যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত।

এদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইরানের। এই নৌপথের ওপর তার দেশের অধিকার ‘প্রতিষ্ঠিত’ এবং এ বিষয়টি ‘মীমাংসিত’ হয়ে গেছে।

ইরানের সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে তিনি জানান, অতীতে দেশটির নীতি ছিল মূলত নিষেধাজ্ঞা ও বহিঃশক্তির চাপের ওপর ভিত্তি করে। তবে ভবিষ্যতের পরিকল্পনা ইরান এবং পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়, তবে ইরানও হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত।

নয়াদিল্লিতে সাংবাদিকদের কাজিম ঘারিবাবাদি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নৌ-অবরোধ প্রত্যাহার করে, নিষেধাজ্ঞা তুলে নেয়, ইরানের আটকে থাকা অর্থ ফেরত দেয় এবং যুদ্ধ বন্ধ করে তবে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত।

খবর : আল–জাজিরা

খুঁজুন