শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
বিশ্ব ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে, আলোচনা নিয়ে অনিশ্চয়তা
logo

ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে, আলোচনা নিয়ে অনিশ্চয়তা

ইরানের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।

শুক্রবার (১০ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।

তবে দুই দেশের মধ্যে আলোচনা আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেবাননকে ঘিরে মতপার্থক্যের কারণেই এ জটিলতা দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির ঘোষণার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, এতে লেবাননও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরে তা অস্বীকার করেন। এর পরপরই লেবাননে ইসরায়েলি হামলায় দুই শতাধিক মানুষ নিহত ও প্রায় ১ হাজার ২০০ জন আহত হন।

এ পরিস্থিতিতে ইরান শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এ শর্ত এখনো মানা হয়নি।

এর মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’ জানিয়েছে, ইরান ইসলামাবাদের সংলাপ স্থগিত করেছে। ফলে সম্ভাব্য এই বৈঠক ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে।

খুঁজুন