শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিশ্ব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে ভয়াবহ আগুন
logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে ভয়াবহ আগুন

চলমান সংঘাতে আবারও উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের হাইফা শহরে। ইরানের হামলায় শহরের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। হামলা-পাল্টা হামলার সম্ভাবনার কারণে জ্বালানি স্থাপনাগুলোকে ঘিরে সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের একটি শিল্প এলাকায় আঘাত হেনেছে। একই সঙ্গে ইসরায়েলি টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাইফা শহরের তেল শোধনাগার থেকে ঘন ধোঁয়া উঁচুতে ওঠছে। এই শোধনাগারটি এর আগেও চলমান সংঘাতে হামলার শিকার হয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শোধনাগারের একটি জ্বালানিবাহী ট্যাংকারে আঘাত হানায় আগুন লাগে বলে ইসরায়েল ফায়ার সার্ভিস জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাইফার বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লেগেছে। উল্লেখ্য, গত ১৯ মার্চও এই শোধনাগার ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রতিহত করা হামলার ধ্বংসাবশেষ সরাসরি শোধনাগার কমপ্লেক্সে আঘাত করলে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে একটি ট্যাংকারে আঘাতের চিহ্ন এবং কমপ্লেক্সের আরেকটি ভবনের ছাদ থেকে ঘন ধোঁয়া বের হতে দেখেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের ইরানি ক্ষেপণাস্ত্র হামলায়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

সূত্র:বিবিসি

খুঁজুন