শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব ইরানের বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানি নিহত, দাবি ইসরায়েলের
logo

ইরানের বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানি নিহত, দাবি ইসরায়েলের

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে।

গতকাল সোমবার রাতে এক হামলায় সোলাইমানি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

আজ মঙ্গলবার এপি ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

ইসরায়েলি বাহিনী জানায়, সোলাইমানির নিহত হওয়ার ঘটনা ইরানের সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি ‘বড় ধাক্কা’। ইরানি কমান্ডারদের বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগ অব্যাহত’ থাকবে। 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। 

খুঁজুন