শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব ইরানে স্থল সেনা পাঠানো ‘সময়ের অপচয়’: ট্রাম্প
logo

ইরানে স্থল সেনা পাঠানো ‘সময়ের অপচয়’: ট্রাম্প

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছিলেন তেহরান যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীকে মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে। যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর সঙ্গে লড়তে ইরান অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যকে ট্রাম্প ‘একটি অর্থহীন মন্তব্য’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপহাসের সুরে তিনি বলেন, বর্তমানে ইরানে মার্কিন স্থল সৈন্য পাঠানো হবে ‘সময়ের অপচয়’ এবং এই মুহূর্তে তিনি এমন কিছু ভাবছেন না।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে উপহাস করে ট্রাম্প বলেন, ‘এটি সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। যা কিছু হারানোর ছিল, তার সবই তারা হারিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইরান মার্কিন বা ইসরায়েলি স্থল অভিযান মোকাবিলা করতে প্রস্তুত। আরাগচির এমন মন্তব্যকে ট্রাম্প ‘একটি অর্থহীন মন্তব্য’ বলে অভিহিত করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও স্পষ্ট করেন যে, তার মূল লক্ষ্য ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামোকে হঠানো।

ইরানের ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কাছে এমন কিছু লোক আছে যারা আমার মতে খুব ভালো কাজ করতে পারবে।’ তবে তিনি নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি।

খুঁজুন