শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
উপকূলের কণ্ঠ’: জলবায়ুর ক্ষত ও টিকে থাকার গল্প নিয়ে খুলনায় আলোকচিত্র প্রদর্শনী জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী আটক সাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত বিশ্বকাপে নামার আগে যে বার্তা দিলেন নেইমার হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই
সারাবাংলা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ
logo

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল ১৩ডিসেম্বর শনিবার নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে এ কর্মসূচি পালন করে।  

ভুলতা গোলচত্বরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সিফাত, প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন, অর্থ সম্পাদক ওমর ফারুক, সোনারগাঁও থানা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক বেলাল হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের তানভীর, ফায়জুল্লাহ আল মাসুম ও আড়াইহাজার উপজেলা ছাত্রশিবিরের মিরাজ মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের অন্যতম সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। 

উল্লেখ্য গত ১২ডিসেম্বর শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর পল্টন-বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারে থাকা অবস্থায় দুর্বৃত্তদের অতর্কিত এ হামলায় শরীফ ওসমান হাদি গুরুতর আহত হয়। 

খুঁজুন