শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন হৃতিক মায়ের জন্মদিনে যে বিশেষ উপহার দিলেন
logo

হৃতিক মায়ের জন্মদিনে যে বিশেষ উপহার দিলেন

হৃতিক রোশান বলিউড সুপারস্টার আর তার মা পিঙ্কি রোশনের মধ্যকার সম্পর্কের সমীকরণটা সবসময়ই একটু অন্যরকম। তাদের বন্ধন মানেই যেন পাহাড় সমান আবেগ আর একরাশ উষ্ণতা। কখনো সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি শ্রদ্ধা জানানো, আবার কখনো ঘরোয়া আড্ডায় মেতে ওঠা।

হৃতিক তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে কখনোই কার্পণ্য করেন না। এবার মায়ের জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলতে হৃতিক বেছে নিলেন একদম অন্যরকম এক পথ। সম্প্রতি পিঙ্কি রোশনের জন্মদিনে তাকে নিয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুকে রোমাঞ্চকর জেট স্কি রাইডে বেরিয়ে পড়লেন ‘গ্রিক গড’ খ্যাত এই অভিনেতা।

পিঙ্কির ভাষ্যমতে, এটিই ছিল তার জীবনের অন্যতম সেরা জন্মদিনের উপহার। মা ও ছেলের এই বিশেষ মুহূর্তের একটি ছবি পিঙ্কি রোশন নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, জেট স্কি চালকের আসনে স্বয়ং হৃতিক, আর পেছনে বসে শক্ত করে ছেলেকে আঁকড়ে ধরে আছেন মা পিঙ্কি। উত্তাল সমুদ্রের মাঝে মা-ছেলের এই রোমাঞ্চকর সফরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।

নেটিজেনরা হৃতিকের এই আদুরে উপহারের প্রশংসা করছেন। মায়ের প্রতি হৃতিকের এমন নিখাদ ভালোবাসা আর জন্মদিনের এই বিশেষ সারপ্রাইজ ভক্তদের মনে যেমন জায়গা করে নিয়েছে, তেমনি এই বয়সেও পিঙ্কির এমন সাহসিকতা ও প্রাণচঞ্চলতা নজর কেড়েছে সবার।

খুঁজুন