শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
বিশ্ব হরমুজকে ‘মার্কিন বাহিনীর কবরস্থানে’ পরিণত করার হুমকি ইরানি কর্মকর্তার
logo

হরমুজকে ‘মার্কিন বাহিনীর কবরস্থানে’ পরিণত করার হুমকি ইরানি কর্মকর্তার

ইরানের প্রভাবশালী কর্মকর্তা মোহসেন রেজাই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনীকে ‘জলদস্যু’ আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ নৌপথকে মার্কিন বিমানবাহী রণতরী ও সেনাদের ‘কবরস্থানে’ পরিণত করা হবে।

রোববার (৩ মে) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসির সাবেক কমান্ডার ও তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র জলদস্যু, যাদের বিমানবাহী রণতরী রয়েছে। জলদস্যুদের মোকাবিলায় আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডোবানোর সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়।’

তিনি আরও বলেন, ‘আপনাদের বিমানবাহী রণতরী ও বাহিনীর কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হোন, যেমন ইসফাহানে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ফেলে রাখা হয়েছিল।’

রেজাই গত মাসে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনারও উল্লেখ করেন।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বন্দর অবরোধের প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ডকে ‘জলদস্যুদের মতো’ বলে মন্তব্য করেন। ফ্লোরিডার এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা জাহাজে অবতরণ করি, সেটি দখল করি, পণ্য ও তেল জব্দ করি—এটি অত্যন্ত লাভজনক ব্যবসা।’

তিনি আরও বলেন, ‘আমরা জলদস্যুদের মতোই কাজ করছি, তবে এটি কোনো খেলা নয়।’

খুঁজুন