শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা
logo

হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

কুমিল্লার হোমনায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক প্রতিরোধে সামাজিকভাবে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (১২ মে) সন্ধায় উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’র আহ্বানে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও সেবনকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে।
নিলখী ইউনিয়নে বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন সৈকত ভান্ডারীর নেতৃত্বে কয়েকজন মাদক কারবারি ও সেবনকারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়। পাশাপাশি আলোচিত একটি ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে।
সভায় মোশারফ হোসেন সৈকত ভান্ডারী চান্দেরচর ও দুলালপুর ইউনিয়নের মাদকবিরোধী আন্দোলনে যুক্ত নেতাকর্মীদের প্রতি সমর্থন জানাতে এবং তাদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাতে চান্দেরচর ইউনিয়নে আসেন।
ইতিমধ্যেই চান্দেরচর ও দুলালপুর ইউনিয়নের নেতৃবৃন্দ যৌথ অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন।
মাদক বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা চান্দেরচর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম-আহ্বায়ক মো. খবির আহম্মদের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় তার প্রতি সহমর্মিতা জানাতে চান্দেরচর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেম সরকার, চান্দেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শওকত আলী মোল্লা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন নজু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন (বিল্লাল),উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক সাকিব মোল্লা, চান্দেরচর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম-আহ্বায়ক মো. খবির আহম্মদ।
এসময় বক্তারা বলেন,  মাদক একটি ভয়াবহ ভাইরাস। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। এতে যদি আমাদের মৃত্যু ও হয় তবু আমরা পিছু হাটবো না। সমাজ থেকে আমরা মাদক নির্মূল করে মাদকমুক্ত সমাজ গড়বো।
এসময় আরো উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন যুবদল নেতা মো. জামসেদ, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল বাশার, চান্দেরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. আব্দুল্লাহ ফয়সাল ও মো. জামাল উদ্দিন সরকার, চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফয়সাল মিয়া, সজিব সরকার, মো. বাসির আহম্মদ, মো. ইউসুফ মিয়া, মো. কোরবান আলীসহ মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খুঁজুন