শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
logo

হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুরের হাকিমপুর  উপজেলার হিলিতে রাস্তার পাশে চাতালের বারন্দায় পরে থাকা (৫৫) উর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর বারোটার দিকে হিলি বাজারের গোডাউন মোড় থেকে চুড়িপট্টি যাওয়ার পথে হাকিমপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর চাতালের বারন্দায় পরিত্যক্ত অবস্থায় পৌর শহরের মধ্যে বাসুদেবপুর  এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক। স্থানীয়রা বলেন, প্রায় সময় এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন, সিপি মোড়, এবং আশ পাশের এলাকায় ঘুরাফেরা করতো। স্থানীয়দের মতে মৃত ব্যক্তি একজন মাদকসেবি এবং তার বাড়ি সৈয়দপুর। তাকে বিহারি বললে অনেকেই চেনে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন