শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সারাবাংলা হিলিতে দুইদিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে
logo

হিলিতে দুইদিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে

পুরনো স্মৃতি আর গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন স্বদে ফিরে আনতে দিনাজপুরের হাকিমপুর উপজেলা খট্রামাধবপাড়া ইউনিয়নে ৬ষ্ঠ বারের মত দুইদিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।

এদিকে পিঠা সাথে পরিচিত হতে পারায় খুশি শিক্ষার্থী ও স্থানীয়রা। শুক্রবার বিকেল ৩ টায় ডাংগাপাড়া মডেল স্কুল চত্বরে বিভিন্ন ডিজাইনের পিঠা পসরা বসিয়ে দুই দিনব্যাপী চলবে উৎসব।

পিঠা উৎসব দেখতে এলাকা সহ দুর দূরান্ত থেকে অনেকে ছুুটে আসেন, এবং কমদামে এইসব পিঠা খেতে পারায় খুশি সবাই। পিঠা উৎসবে ১০ স্টলে রয়েছে হাতে বানানো ধান সেমাই, ভাপা, পুলি দুধ, পুলি, পাটিসাপটা, ঝিনুক পুলি, জামাই সোহাগী, গোলাপ, রসগোল্লা, কেক, গোলাপ ফুল, তেলেভাজা রসপিঠা সহ
প্রায় অর্ধশতাধিক পিঠার সাজানো রয়েছে।

পিঠা উৎসবের আয়োজক আনোয়ারুল বলেন, আমরা টানা ৬ষ্ঠ বারের মতো এই পিঠা উৎসবের আয়োজন করেছি। এর মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া পুরনো পিঠার ঐহিত্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। সেই সাথে খুদে শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের গ্রামীণ পিঠার সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করছি।

খুঁজুন