শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা হিলির পূজামন্ডপের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
logo

হিলির পূজামন্ডপের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির বাড়তি সদস্য মোতায়েনসহ পূজামন্ডুপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় নির্বিঘেœ পূজা উদযাপনে মন্ডপের সার্বিক নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি মন্দিরগুলো পরিদর্শন করছেন।

উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা। দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত এলাকা হিলিতে ২০টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্টিত হচ্ছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ মাহমুদ জানান, বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘেœ ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। কারণ দুর্গাপূজা চলাকালে অনেক মাদক ব্যবসায়ী এই সুযোগে ভারত থেকে মাদক পাচার করে থাকে। সেই লক্ষ্যে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন