শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনীতি হিলি স্থবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ
logo

হিলি স্থবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন পন্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থকলেও হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। এদিকে গত ৪ মাসে ২ লাখ ৩৪ হাজার ২৭০ মেট্রিকটন চাল আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে । 

দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে গত ১২ই আগস্টে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। এরপর দুই দফায় আমদানির অনুমতির মেয়াদ বাড়ানো হলেও সর্বশেষ ৩০ নভেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এর পর আর চাল আমদানির মেয়াদ বাড়াবে না সরকার। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ বেশির কারনে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে চালের দামটা কমে গেছে কেজিতে ৫ থেকে ৬ টাকা, পাশাপাশি খুচরা বাজারে কমেছে কেজিতে ৪/৫ টাকা ।

এদিকে পাইকারি বাজারে ক্রেতা সংকটের কারনেও চালের দামটা কমিয়ে দিয়েছে আমদানিকারকরা। তারপরও ক্রেতা নেই। এতে তাদের লোকশান গুনতে হচ্ছে। 

হিলি কাষ্টমস সুত্রে জানা গেছে, গত ১২ই আগস্ট  থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৪ মাস ৫ হাজার ৪১৪  ভারতীয় ট্রাকে ২ লাখ ৩৪ হাজার ২৭০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন