শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা হিলি বন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ৩০ থেকে ৪০ টাকা
logo

হিলি বন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ৩০ থেকে ৪০ টাকা

ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি বন্দরের পাইকারি বাজারে কমেছে পেঁয়াজের দাম। ৭৫ টাকার কেজি  দরের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৩০ থেকে ৪০  টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা￾বিক্রেতারা। 

মঙ্গলবার দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ৩০ থেকে ৪০ টাকা।  গত শনিবার ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ পাইকারি 
বাজারে বিক্রি হয়েছিলো ৭০ থেকে ৭৫ টাকা কেজি। দাম কমে তা আজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি হিসেবে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি 
দরে। এদিকে দেশি মুড়ি পেঁয়াজ দাম কমে বিক্রি হচ্ছে ৫৫ টাকা 

কেজি দরে। যা চারদিন আগে বিক্রি হয়েছিলো ৮০ থেকে ৯০ টাকা  কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্থি ফিরেছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, পেঁয়াজের বাজার কমে গেছে। এক সপ্তাহ আগেও ১০০ টাকার কাছে পেঁয়াজ কিনেছিলাম। 

আজ ৪০ টাকা খুচরা দামে এক কেজি নিলাম। রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, পেঁয়াজ একটা নিত্যপ্রয়োজনীয় কাঁচা পণ্য। দাম কমলে আমাদের অনেক উপকার হয়। আজ বাজারে পেঁয়াজের দাম কম শুনে অনেকটা ভাল লাগছে।হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। তিন থেকে চার দিনের ব্যবধানে অর্ধেক দাম কমেছে। ৩৫ টাকা দামে পাইকারি কিনে তা ৪০ টাকা কেজি পাইকারি বিক্রি করছি। 

হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। বর্তমান পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে, তাই দামও কমে গেছে। 
প্রকার ভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ কেজি দরে পাইকারি বিক্রি 

করছি। আশা করছি পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে।

খুঁজুন