শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
logo

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । গত চারদিন ধরে অসুস্থ তিনি। শুরুতে জ্বরে ভুগছিলেন। ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরপরই হাসপাতালে ভর্তি হন রিয়াদ।

বৃহস্পতিবার (৩০) বিসিবির মেডিকেল বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন