শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা হাওড়ে ধান তলিয়ে যাওয়া দেখে মারা যাওয়া কৃষকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
logo

হাওড়ে ধান তলিয়ে যাওয়া দেখে মারা যাওয়া কৃষকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে বৃষ্টির পানিতে ধানক্ষেত তলিয়ে যাওয়ার শোক সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যাওয়া কৃষক আহাদ মিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় এ পরিবারকে শুকনো খাবার ও প্রদান করা হয়।

৩রা মে রোজ শনিবার সংসদ সদস্য এম.এ. হান্নান নিহত কৃষকের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এই অনুদানের চেক তুলে দেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন:  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন, নাসিরনগর থানার সেকেন্ড অফিসার মোঃ সোহেল শিকদার,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

প্রসঙ্গত, গত ২রা মে টানা বৃষ্টিতে নিজের ৬ বিঘা জমির পাকা ধান কাটতে শ্রমিক নিয়ে হাওড়ে যান আহাদ মিয়া।গিয়ে দেখেন সমস্ত জমি পানিতে তলিয়ে গেছে।এই অবস্থা  দেখে জমিতেই ঢলে পড়ে মারা যান কৃষক আহাদ মিয়া (৫৫)। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এসময় সংসদ সদস্য এম.এ. হান্নান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।তাছাড়াও ওই পরিবারকে আরো আর্থিক অনুদানের জন্য ওই কৃষকের নাম কৃষি মন্ত্রীর নিকট প্রেরণ করা হয়।

খুঁজুন