শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা
logo

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, আমদানি-রপ্তানির আড়ালে প্রতি বছর প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার পাচার হচ্ছে বলে।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ সময় হাত উঁচিয়ে রাখার পর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হলো, টাকা পাচারের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী কোনো কার্যকর পদক্ষেপ নেবেন কি না।

জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমদানি-রপ্তানির আড়ালে অনেক ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে, অর্থপাচারের বিষয়টিও আলোচনায় আছে। তবে এটি প্রমাণ করা সহজ নয়।

তিনি বলেন, দেশে বছরে প্রায় ১৩০ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। কিন্তু নির্দিষ্টভাবে কোন পণ্যের মাধ্যমে কত অর্থ পাচার হচ্ছে, তা শনাক্ত করা কঠিন। বিষয়টি নিয়ে গবেষণা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার এ বিষয়ে কাজ করছে। রপ্তানির আড়ালে অর্থপাচারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন