শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত
logo

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজশাহীর তানোর উপজেলা ও পৌর  জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর সদর গোল্লাপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজার নামাজ। গায়েবানা জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। 

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর প্রফেসর আব্দুল খালেক। তিনি বলেন, হাদিকে হত্যা করে কখনো আদিপত্যবাদী প্রতিষ্ঠিত হবে না । আজ বাংলার মায়েরা রাস্তায় নেমে বলছেন আমার ছেলেকে হাদি তৈরী করব। হাদি ছিল ফ্যাসিবাদ বিরোধী বা জুলাই গণঅভ্যুত্থান সম্মুখ যোদ্ধা। এক হাদিকে শহীদ করে বাংলাদেশের অগ্রযাত্রা কে থামানো যাবেনা। তারা মনে করেছিল  হাদীকে হত্যা করে আগামীর নির্বাচন বানচাল করা হবে। 

 কিন্তু সেটা সফল হবে না। তরুণ প্রজন্ম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনের তাজা রক্ত দিতে পারে সেই তরুণ প্রজন্মকে কেউ দমিয়ে রাখতে পারবে না। হাদী বলিষ্ঠ কন্ঠস্বর। হাদিকে যেন মহান আল্লাহ তায়ালা শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। শহীদরা কখনো মরে না। জেলা আমীর হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে বলেন, তার পরিবার সহ দেশবাসীকে  ধৈর্য্য ধরার আহবান জানান।  সেই সাথে হাদি তার পরিবার ও দেশের জন্য আগত মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন।

 উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি জানে আলম,  ডা: মিজানুর রহমান, উপজেলা ছাত্র শিবির উত্তর সাংগঠনিক শাখায় সভাপতি আব্দুল মমিন। অতিথি হিসেবে ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম,উপজেলা চাষী কল্যান সমিতির সভাপতি কাজী আফজাল হোসেন, শিক্ষক নেতা এসএম মিজানুর রহমান পারভেজ, পাঁচন্দর ইউপির আমীর জুয়েল রানা, আজহার সরদার, মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ। এসময় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লীরা গায়েবানা জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। 

এছাড়াও মুন্ডুমালা পৌর জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

খুঁজুন