শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় গ্যাস সংকট কাটলে যমুনা সার কারখানা চালু হবে: শিল্পমন্ত্রী
logo

গ্যাস সংকট কাটলে যমুনা সার কারখানা চালু হবে: শিল্পমন্ত্রী

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশ্বাস দিয়েছেন গ্যাস প্রাপ্তি সাপেক্ষে জামালপুরের সরিষাবাড়ির যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালু করার।

রোববার (৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল কবির তালুকদারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার প্রশ্ন করেন, যমুনা সার কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু রাখা এবং স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার সরবরাহ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না। জবাবে শিল্পমন্ত্রী বলেন, ফার্টিলাইজার ফ্যাক্টরিটি চালু করতে কোনো সমস্যা নেই, এটি উৎপাদনে সক্ষম। মূল সমস্যা হলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নেই। গ্যাসের অপ্রতুলতার বিষয়টি জ্বালানি মন্ত্রী আগেই ব্যাখ্যা করেছেন। মন্ত্রী আরও জানান, সার কারখানাগুলোর জন্য একটি ডেডিকেটেড গ্যাস নেটওয়ার্ক তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে সেটি অনুকূল হলে ওই পথে আগানো হবে।

কৃষকদের সার দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার প্রত্যেক মৌসুমে ভর্তুকি দিয়ে কৃষকদের সার সরবরাহ করে আসছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

খুঁজুন